1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:35 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাগমারায় আ’লীগের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 199 Time View

রাজশাহী প্রতিনিধি

স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেছে স্বাধীনতা বিরোধী চক্র। বাংলাদেশের স্বাধীনতাকে অবমাননা সহ জাতির জনকের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভবানীগঞ্জ নিউ মার্কেটের প্রধান ফটকের সামনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ও মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-দফতর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সাফিনুর নাহার, চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাহরিয়ার আলী, মিজানুর রহমান, হাছেন আলী, লোকমান আলী, জয়নাল আবেদীন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসলামইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট