1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 10:01 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এর নির্দেশে,আহতদের পাশে লালুয়া ইউনিয়ন বিএনপি।

Reporter Name
  • Update Time : Thursday, July 31, 2025,
  • 142 Time View

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ১৫ জন জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।

গত শুক্রবার ‘এফবি সাগরকন্যা’ নামের ট্রলারটি শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ৯ জন, যাদের সবাই বাড়ি লালুয়া ইউনিয়নে। ট্রলারটি মহিপুর থেকে যাত্রা করে গভীর সমুদ্রে যায়। ঝড় ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভেসে থাকা জেলেদের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়। আহতদের মঙ্গলবার ভোরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের পাশে দাঁড়িয়েছে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আহত জেলেদের চিকিৎসা ও খোঁজখবর নিতে লালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক তালুকদার এর নেতৃত্বে বিএনপির নেতারা কলাপাড়া হাসপাতালে যান। তারা কলাপাড়া উপজেলা বিএনপির অভিভাবক কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এর পক্ষ থেকে আহতদের পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
আব্দুল খালেক তালুকদার বলেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহত ও নিখোঁজ জেলেরা আমাদের ইউনিয়নের সন্তান। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্যাদা , যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হাওলাদার , যুবদলের সভাপতি ইব্রাহিম শাউগার উপস্থিত ছিলেন। এ সময় তারাও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট