1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:18 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

বটিয়াঘাটায় ৫ বছরের শিশুকে সাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

Reporter Name
  • Update Time : Tuesday, December 1, 2020,
  • 219 Time View

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার ফুলতলা এলাকায় অনুভব মন্ডল (৫) নামের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে ।সে ওই এলাকার পুলিশ কর্মকর্তা এসআই অমিত কুমার মন্ডলের ছেলে । এঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে । এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০ টায় শিশুটির মা ও শিশুকে অসুস্থ অবস্থায় দেখে স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার লোকজন বটিয়াঘাটা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এ সময় শিশুটির গলায় দড়ি বা তার দিয়ে ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে । এব্যাপারে শিশুটির আত্মীয় স্বজন জানান, শিশুটির জেঠু অনুপ কুমার মন্ডল তার মা তনুশ্রীকে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল । কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন সময় অনুপ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন । তারই ধারাবাহিকতায় বাবা নিমাই মন্তলের কাছ থেকে জমি লিখে নেয়ার পাশাপাশি বংশের একমাত্র উত্তরসূরীকে ইতিপূর্বে বহুবার হত্যার অভিযোগ উঠেছে । গতপরশু রবিবার রাতে মামার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে । রাতে খাওয়া দাওয়া করে ঘরে ঘুমাতে গেলে শ্বাশুড়ি তাকে ঘরের দরজা খুলে ঘুমাতেন বলে । এ সময় তনুশ্রী ঘরের দরজা খুলে ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যে শিশুটির মা তনুশ্রীক অচেতন করে শিশুটিকে ফাঁস লাগিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । অন্যদিকে অন্য একটি সূত্র জানিয়েছে পরকীয়ার জেরে এ ঘটনা ঘটলে ও ঘটতে পারে । তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । অপরদিকে ঘটনার কূলু উদঘাটনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনার সত্যতা নিশ্চিত ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য মাঠে নেমেছে । এব্যাপারে এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দাবি করেছে । এরিপোর্ট লেখা পর্যন্ত মৃতের ময়না তদন্ত ও থানায় মামলা প্রস্ততি চলছিল ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট