1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:35 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

বরগুনায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2020,
  • 220 Time View

মোঃ সীরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরগুনার বেতাগীতে ইমাম হাসান শিপন জমাদ্দার নামে এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের হাড় ও ডান পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত ইমাম হাসান শিপন জমাদ্দার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজার সংলগ্ন একটি বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ইমাম হাসান শিপন জমাদ্দার। এ সময় কালিকাবাড়ি বাজারে পৌঁছালে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মো. তারেক হাসান বলেন, আহত ইউপি চেয়ারম্যানের অবস্থা গুরুতর। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পায়ের হাড় ও ডান পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জখম হয়েছে তার ডান হাত। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার খবর শুনেই আমারা ঘটনাস্থলে ছুটে এসেছি। কারা তার ওপর হামলা চালিয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও নির্বাচন কেন্দ্রিক প্রতিপক্ষরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আমাদের ধারণা। সন্দেহভাজনদের ধরতে আমরা অভিযান শুরু করেছি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট