1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:41 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের বৃক্ষ রোপন ও বিতরন।।

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2020,
  • 242 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

আজ ২৮ সেপ্টেম্বর বাঙালী জাতির আশার বাতিঘর দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিঁনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিঁনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান। মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরমধ্যে ছিলো সকাল ১০টায় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরণের ফলদ, ঔষধী ও বনজ প্রকৃতির বৃক্ষ বিতরণ। বেলা ১১ টায় উপজেলা ও পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক জাতের বৃক্ষ রোপন। পরে রাস্তার পাশে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ছাত্রলীগ তাদের প্রথম কর্মসূচির ইতি টানেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদার দিক নির্দেশনায় পৌর শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল ও সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরীর আয়োজনে ছাত্রলীগ তাদের প্রথম দাপের কর্মসূচি শেষ করে দ্বিতীয় দাপরে কর্মসূচি ঘোষণা করেন। এ সময় উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মমিনুল কবির মিঠুন, সহ-সভাপতি অপূর্ব দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ ও সাগর আহম্মেদ সাজু উপস্থিত ছিলেন। দ্বিতীয় কর্মসূচিতে রয়েছে বিকেল ৫টার সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত। এদিকে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচিতে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের নেতা মনির হোসেন, সুমন সিদ্দীকি, ফজলে রাব্বী, সাদ্দাম হোসেন, জিয়াউল হক হিরো, অমর চন্দ্র শীল, সৌরভ ঘরামী, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সফিক আহম্মেদ, সাধারন সম্পাদ সৈয়দ তৌসিফ হোসেন, চাখার কলেজ ছাত্রলীগ নেতা কাজী ফাহাদ, বানারীপাড়া কলেজ ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা, ইলুহার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক স্বপন, উদয়কাঠী ইউনিয়ন ছাত্রলীগ নেতা উৎপল শাখারী প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট