1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:10 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

বরিশালে আব্দুল কুদ্দুছ (৪৫) নামের নির্মান শ্রমিকের লাশ উদ্বার।

Reporter Name
  • Update Time : Sunday, November 29, 2020,
  • 210 Time View

মোঃসিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

ব‌রিশা‌ল নগরীর এক‌টি নির্মাণাধীন ভবন থে‌কে আব্দুল কুদ্দুস নামে এক নির্মাণশ্র‌মি‌কের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কলেজ এ‌ভি‌নিউ এলাকার ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ।
 

মৃত আবদুল কুদ্দুসের (৪৫) বাড়ি ঝালকা‌ঠি জেলার নল‌ছি‌টি উপ‌জেলার ৪ নম্বর রানাপাশা গ্রামে। তিনি নগরীর পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই নির্মাণাধীন ভবনে তিনি টাইলস বসানোর কাজ করছিলেন।ভবনটির মা‌লিক রাশেদ মাহামুদ অপু জানান, সকাল ৬টার দিকে ভবনের নিচ তলায় ওই শ্র‌মিকের মরদেহ দেখতে পাওয়া যায়।
 

পরে পুলিশকে জানানো হয়।ওই ভবনেরই এক শ্রমিক ওবায়দুল মৃধা বলেন, ‘শনিবার সন্ধ্যায় সব শ্রমিক একসঙ্গে কাজ শেষে বের হই। কিন্তু কুদ্দুস বের হইছিল কি না তা বলতে পারি না।ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার সহকা‌রী ক‌মিশনার মো. রা‌সেল জানান, পুলিশ নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে।

 

প‌রিবা‌রের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি শা‌রীরিকভাবে অসুস্থ ছিলেন ।মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান কমিশনার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট