1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 7:58 pm
Title :
লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১ লালমনিরহাটে কালীগঞ্জে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা

বরিশালে গভীর রাতে বসত ঘরে অগ্নিকাণ্ডে ৮ বছর বয়সের এক স্কুলছাত্র পুড়ে মারা গেছে।

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2020,
  • 237 Time View

সিরাজুল ইসলাম রাজু স্টাফ রিপোর্টার পুড়েছে ওই শিশুদের বসতঘরও। মঙ্গলবার রাতে এ ঘটনার পর বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

তারা ক্ষতিগ্রস্ত পরিবারাকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।মঙ্গলবার রাত দেড়টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছড়ি গ্রামে ইউনুস গাজীর বাড়িতে ঘটে এই ঘটনা। ইউনুস গাজী ও তার স্বজনরা, ওই ঘরে ৩ নাতি-নাতনি নিয়ে তাদের নানা-নানি ঘুমিয়েছিলেন। হঠাৎ ধোয়ার কুন্ডলী ও আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। আগুন দেখে তারা ডাক-চিৎকার শুরু করেন এবং অন্যান্যকে নিয়ে ঘরের বাইরে চলে যান। তবে তাড়হুড়োর কারনে ঘরের ভেতরেই থেকে যায় ৮ বছরের নাতি রেজাউল গাজী।

 

গ্রামবাসীর দীর্ঘ চেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণ হলে ঘরের মধ্যে পুড়ে আঙ্গার অবস্থায় রেজাউলের লাশ উদ্ধার করেন স্বজনরা। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে বলে সন্দেহ করছেন এলাকাবাসী।রেজাউল স্থানীয় উত্তর লামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।নানা-নানির কাছে থেকে পড়াশোনা করতো নিহত রেজাউল ও তার অপর দুই ভাই-বোন।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু তাৎক্ষণিক ভাবে ওই পরিবারকে নগদ টাকা প্রদান করেন এবং একটি ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ ওই পরিবারকে নগদ টাকা সহায়তা প্রদান করেন। বুধবার সকাল ৯টায় জানাজা শেষে বাড়ির পাশের গোরস্থানে শিশু রেজাউলের দাফন সম্পন্ন হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট