1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 10:44 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরিশালে দারালো আস্রেরর আগাতে দুই কলেজ ছাত্র আহত।

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2020,
  • 215 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল সদর উপজেলার গণপাড়া এলাকায় কিশোর অপরাধীদের ধারালো অস্ত্রের আঘাতে দুই কলেজ ছাত্র আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া বহুমুখী মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের পক্ষ থেকে অভিযুক্তদের কিশোর গ্যাং উল্লেখ করে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আহত কলেজ ছাত্র মো. রাসেল এর ভাই মো. মাইনুদ্দিন বাদী হয়ে দায়েরকৃত অভিযোগে কিশোর অপরাধী ইউনুস (১৪), ইমন (১৬), হাবিব (১৬), মান্না (৪৫) কে নামধারীসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাতানামা আসামি করা হয়েছে।

আহতরা হলেন- ওই এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে ও সরকারি বরিশাল কলেজের সমাজ কল্যাণ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. রাসেল (২০) ও একই কলেজের হিসাব বিজ্ঞান অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং গণপাড়ার বাবুল মিয়ার ছেলে সাগর (২০)।

আহতরা জানিয়েছেন, ‘সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া হামলাকারিরা কিশোর গ্যাংয়ের সদস্য বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ বিন আলম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট