1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 11:57 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

বরিশালে পরকিয়া প্রেমিকা সহ দুই প্রেমিক কে জাবত জীবন কারাদন্ড।

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2020,
  • 219 Time View

মোঃসিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালে ১১ বছরের শিশু সন্তানকে হত্যার দায়ে মা কনা বেগম ও তার দুই পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (১২ অক্টোবর) ব‌রিশা‌লের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন।

 

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত শিশু রনির মা কনা বেগম ও তার দুই পরকীয়া প্রেমিক রুহুল আমিন নলি ও শাহীন নলি। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে কনা ও রুহুল আমিন আদালতে উপস্থিত ছিলেন।দণ্ডপ্রাপ্তরা সবাই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীর হাট থানাধীন পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দা।এর মধ্যে দণ্ডপ্রাপ্ত শাহীন কনা বেগমের আপন চাচাতো ভাই ও রুহুল আমিন শাহীনের বন্ধু এবং কাজীর হাট একতা ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।এদি‌কে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীর চর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল নিহত রনি।

 

 

মামলা সূত্রে জানা যায়, কনার স্বামী ও মামলার বাদী লকিতুল্লাহ দুয়ারী চট্টগ্রামের চাকতাই এলাকায় দিন মজুরের কাজ করতেন।তার অবর্তমানে কনার সঙ্গে শাহীনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে রুহুল আমিনের সঙ্গেও অবৈধ সম্পর্ক গড়ে ওঠে কনার।এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি শাহীন ও রুহুল আমিন পশ্চিম রতনপুর এলাকায় কনার বাড়িতে যান এবং দৈহিক মিলনে লিপ্ত হন।এ সময় কনার ছেলে রনি তা দেখে ফেলে এবং তার বাবার কাছে বলে দেওয়ার কথা বললে তারা তিন জন মিলে রনিকে শ্বাসরোধ করে হত্যা করেন।পরে সাপের কামড়ে রনির মৃত্যু হয়েছে বলে কনা প্রচার করেন।

 

 

বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের সন্দেহ হলে তিনি থানা পুলিশকে খবর দেন।এ ঘটনায় নিহত রনির বাবা লতিকুল্লাহ দুয়ারী পরের দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।এ ঘটনায় ২০১৪ সালের ২৭ মার্চ রুহুল আমীনকে গ্রেফতার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট