1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:54 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বরিশালে শিল্পকলা একাডেমিক ভবন হস্তান্তর দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2020,
  • 216 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী ভবন ও অডিটেরিয়াম হস্তান্তরের দাবিতে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে এই মানববন্ধন আয়োজন করে বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও সাধারণ শিল্পীরা।

 

সংগঠনের সভাপতি কাজল ঘোষ তার বক্তব্যে বলেন, শিল্পীরা মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ সমাজের লাঞ্ছিত-বঞ্চিদের কথা বলে। অথচ গত ৫ বছর ধরে বরিশালে শিল্পিদের জন্য একটি শিল্পকলা হলের নির্মাণ কাজ শুরু হলেও আজ অবধি এটি হস্তান্তর করা হচ্ছেনা। মন্ত্রীর উপস্থিতিতে ঘোষণা করা হয়েছিল এবছরের ২৬ ফেব্রয়ারী অডিটোরিয়াম হস্তান্তর করা হবে এবং ২৭ ফেব্রয়ারি অনুষ্ঠান করবেন শিল্পীরা।

 

ভবনটির নিম্নমানের কাজ হওয়ায় ইতিমধ্যে এর সিলিং ভঙে পড়েছে। ভবনটি যাতে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, তার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে জোর দাবি জানান তিনি।অপরদিকে সাবেক সভাপতি সাংস্কৃতিক জন সৈয়দ দুলাল আগামী এক মাসের ভিতর মানসম্মত কাজ করার মাধ্যমে শিল্পকলা ভবন হস্তান্ত করা না হলে জেলা প্রশাসকের কার্যলয় ঘেরাও করা সহ অবস্থান কর্মসূচি পালন করার কথা বলেন তিনি। অপর সাংস্কৃতিক জন এ্যাড, এস এম ইকবাল বলেন, কাজের মান সার্বিক বিচার করে জনগণের কাছে দ্রুত ভবন ফিরিয়ে দেয়ার দাবী জানান।

 

 

এসময় আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুশান্ত ঘোষ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সম্পাদক স্বপন খন্দকার, কবি ও লেখক নাজমুল হোসেন আকাশ,বিএম কলেজ সাবেক অধ্যক্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব স.ম ইমানুল হাকিম,শুভংকর চক্রবর্তী প্রমুখ।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট