1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:33 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

বরিশাল আবাসিক হোটেল থেকে জালালউদ্দিন( ৫০) লাশ উদ্বার।

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 223 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন রোডের আরজু বোর্ডিং থেকে জালাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

মৃত জালাল উদ্দিন গৌরনদী উপজেলার মৃত মিলন সরদারের ছেলে। পেশায় তিনি একজন মাস্ক ব্যবসায়ী ছিলেন। নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ফিরে তিনি মাস্ক বিক্রি করতেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরজু বোর্ডিংয়ের কর্মচারী মোহাম্মদ ফয়সাল জানান, ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন তাদের হোটেলের ১৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। সোমবার সকালে তৃতীয় তলার ওই কক্ষটি পরিষ্কার কারতে গেলে পরিচ্ছন্নতা কর্মীরা রুমের খোলা জানালা দিয়ে জালাল উদ্দিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পরে হোটেল থেকে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অবহিত করলে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে জালাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মৃতদেহ শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনায় হোটেল সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, আপাতত এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট