1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন পুলিশ জনতা মিলেমিশে একটি নিরাপদ সমাজ গডে তুলতে চাই।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১৮১ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, ‘জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এর মাধ্যমে একটি নিরাপদ সুশৃঙ্খল সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব মর্মে আশাব্যক্ত করে বিএমপি কমিশনার বলেছেন, ‘স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি, পুলিশ-জনতা এক হয়ে কাজ করে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।

গত কাল রোববার (৪ অক্টোবর) সকালে মহানগরীর বন্দর থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি’র বক্তৃতায় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ কথা বলেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘যে কোন অভিযোগ এবং অনিয়মের তথ্য পর্যায়ক্রমে আমাদের জানাবেন। আমরা পর্যায়ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

‘ওপেজ হাউজ ডে’তে আরও উপস্থিত ছিলেন বিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন- পিপিএম (সেবা), দখিনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাকারিয়া রহমান প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট