1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:00 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বরিশাল সিটি করপেরসন মেয়রেরও তার ফেমিলির গোপনে ছবি তুলতে গিয়ে আটক তিন।

Reporter Name
  • Update Time : Monday, September 14, 2020,
  • 273 Time View

মোঃ সিরাজুল হক রজু স্টাফ রিপোর্টার।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও তাঁর পরিবারের সদস্যরা শনিবার রাতে কীর্তনখোলা নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলেন। এ সময় গোপনে তাঁদের ভিডিও ধারণ করার অভিযোগে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, এই তিন ব্যক্তি হলেন স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল খবর’–এর সম্পাদক মামুনুর রশীদ নোমানী, তাঁর সহযোগী কামরুল মৃধা ও লাবু গাজী। শনিবার রাতে ঘটনাস্থল থেকে ধাওয়া করে এই তিনজনকে আটক করা হয়।

পরে রোববার সকালে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, গত শনিবার দিবাগত রাত একটার দিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বেড়াতে যান। এ সময় ওই তিন ব্যক্তি কোনো ধরনের অনুমতি ছাড়াই গোপনে তাঁদের ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেলে ওই তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে ধরে ফেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি মডেল থানায় রোববার সকালে একটি মামলা করেন। ওই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট