লালমনিরহাট প্রতিনিধি;
মো: রব্বানী ইসলাম
লালমনিরহাটের সীমান্তবর্তি গ্রাম ও ধরলা চরাঞ্চলের ছিন্নমুল শীতার্তদের মাঝে গরমের উষ্ণতা দিলো বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
সোমবার(১২ জানুয়ারি) সকালে সদর উপজেলার মোঘলহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরন করা হয়।
বিজিবি জানায়, সীমান্তবর্তি গ্রাম ও ধরলা চরাঞ্চলের ছিন্নমুল শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ নেয় বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। সীমান্ত ব্যাংক ও বিজিবি'র সহায়তায় ২৭০টি পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদি ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এসব কম্বল বিতরন করেন। এ সময় বিদ্যালয়টির শিক্ষকসহ বিজিবি'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদি ইমাম বলেন, সীমান্তরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ছিন্নমুলদের পাশে দাঁড়াতে বিজিবি'র এটা ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সব সময় সীমান্তবাসীর পাশে আছি, তাদের সুখ দুঃখের অংশি হয়ে থাকি।
লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম
জানুয়ারি ১২' ২০২৫