1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:26 am
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

Reporter Name
  • Update Time : Monday, October 27, 2025,
  • 148 Time View

 

মোঃগোলাম রাব্বী স্টাফ রিপোর্টার:- বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় জেলা বিএনপির সভাপতি পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী  স্নেহাংশু সরকার কুট্টি এর সমর্থক যুবদল গ্রুপের উদ্যোগে ঝাউবন এলাকায় সমাবেশ শেষে সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বনানী মোড়ে গিয়ে র‍্যালী শেষ করে।
র‍্যালীর পূর্বে যুবদল জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান ও সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় যুবদল সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পিপি এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির নেতা সাবেক পৌর চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু,  জেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খান নান্নু,  সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, সাবেক জেলা যুবদলের সহ- সভাপতি মোঃ নূরুল আমিন লিটন গাজী,  যুবদল নেতা গোলাম রব্বানী, জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী প্রমুখ।

অপরদিকে কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাস্ট্র ও বানিজ্যমন্ত্রী পটুয়াখালী-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এর সমর্থক গ্রুপ যুবদলের সাবেক সহ-সভাপতি সাবেক কাউন্সিলর সৈয়দ  মোস্তাফিজুর রহমান রুমীর নেতৃত্বে তিতাস মোড় সুরাইয়া চৌধুরী ভবনের সামনে যুব সমাবেশ শেষে এক বিশাল র‍্যালী বের করে শহরের গুরুত্বপুর্ন সড়ক ঘুরে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  সাবেক কাউন্সিলর মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ লতিফ সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আল আমিন সুজন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ প্রমুখ।

উক্ত পৃথক দুটি যুব সমাবেশ ও র‍্যালীতে বক্তারা স্ব স্ব গ্রুপের নেতার পক্ষে বক্তব্য  রেখে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীক প্রার্থীকে বিজয় করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তার নেতৃত্বে আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট