1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 12:37 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বাংলাদেশের ইতিহাস মানে বঙ্গবন্ধু – আব্দুল লতিফ প্রধান

Reporter Name
  • Update Time : Thursday, January 26, 2023,
  • 338 Time View

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: ‘বাংলাদেশের প্রতিটি ধূলিকণাতে মিশে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু অভিন্ন নাম। বঙ্গবন্ধু বাংলাদেশের কালজয়ী ইতিহাসের বটবৃক্ষ। বঙ্গবন্ধুর জন্ম না হলে কখনো স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। একটি জাতির জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় ভাষা এবং জাতীয় পরিচয় বঙ্গবন্ধুর কালজয়ী সংগ্রামের ফসল। তাই বাংলাদেশের ইতিহাস মানে বঙ্গবন্ধু।’

 

বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, কেক কর্তন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আব্দুল লতিফ প্রধান এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন নেতা ছিলেন যার সামান্য ইঙ্গিতে লাখো লাখো মানুষ জড়ো হয়ে যেতো। তিনি ছিলেন বিশ্বের সফল ও সাহসী রাজনীতিবিদ।

 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এ. কে এম আব্দুর নুর এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীর শামীম।

 

এসময় মীর শামীম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল।

 

তার হাত ধরেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম। বঙ্গবন্ধু কাল থেকে কালান্তরে ইতিহাসের চেতনায় আজীবন বেঁচে থাকবেন। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, তারা যেন অসত্য-বিকৃত ইতিহাস না শেখে। সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে তাদের মানস গঠনে প্রেরণা যোগাবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, গাইবান্ধা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সঞ্চালনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড মিজানুর রহমান মিজান, প্রভাষক আবু তাহেরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট