1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:29 pm
Title :
কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তি দিবস

Reporter Name
  • Update Time : Wednesday, September 3, 2025,
  • 290 Time View

 

মোঃ আসাদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি।

২০০৭সালের ৭ মার্চ তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান।

তারেক রহমানের মুক্তি শুধু একজন নেতার মুক্তির দিন ছিল না; বরং এটি বিএনপি ও গণতন্ত্রকামী মানুষের জন্য গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। সারাদেশে তার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত সরকারকে চাপের মুখে ফেলে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে ১৯৯৭ সাল থেকেই তারেক রহমান দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি গ্রাম থেকে শহর, তৃণমূল থেকে কেন্দ্র—সর্বস্তরে দলকে পুনর্গঠন করেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা ও দৃঢ় জাতীয়তাবাদী অবস্থান তাকে দ্রুতই দেশ-বিদেশের নানা মহলে আলোচনায় নিয়ে আসে।

২০০৭ সালে সেনা-সমর্থিত সরকারের সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ৮৩টি মামলা দায়ের করা হয়—যার মধ্যে দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। তবে বেশিরভাগ মামলাই টেকেনি, অনেকগুলোতে তিনি খালাস পান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে।বর্তমানে তনি যুক্তরাজ্যে অবস্থান করছেন,নেতাকর্মীরা আশাকরছেন অতি শিগগিরই তিনি দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট