
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) :
আজ শুক্রবার ২৩-ই রমজান, ১৩-ই মার্চ ২০২৬ ইং উপজেলার কিসমত খুলনা ঈদগাহ ময়দানে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে নসিহত পেশ করেন কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা জেলা জামায়াতের আমীর মাওঃ এমরান হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
খুলনা জেলা জামায়াতের সুরা সদস্য ও রুপসা উপজেলা জামায়াতের আমীর মাওঃ লবিবুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিমউদ্দীন, রুপসা উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও আইচগাতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ হেকমত আলী, টি এস বি ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক আসাদুজ্জামান, শ্রীফলতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ সেলিম উদ্দিন,নৈহাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজিজুল ইসলাম, রুপসা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জসিমউদদীন, রুপসা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওঃ ইসমাঈল হোসেন, ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল আমিন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইসলামি সংগীত পরিবেশন করেন মাওঃ মামুন।