1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:12 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026,
  • 48 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী: “শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কন্ঠস্বর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬” উপলক্ষে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি কবি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার খান মোহাম্মদ খালেদ। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা অধ্যাপক দেবাশীষ দেব, বিজ্ঞান লেখক যতন কুমার রায়।

কবিতা ও ছড়াপাঠ এবং আলোচনায় অংশগ্রহণ করেন কবি সাধন চক্রবর্তী, অধ্যাপক স. ম. আজাদ, কবি তরুণ ইউসুফ, অধ্যাপক জহুরুল হক বুলবুল, ছড়াকার দীপক পাল, কবি কুশল ভৌমিক, কবি রেখা আকতার, কবি মনজুর তারেক, রহমান শিবলু, সোহেল সৌকর্য, এস এম মোফাজ্জল হোসেন, আরিফ আহমেদ, মোঃ রকিবুল ইসলাম, এ এম ইকবাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি ড. আলী রেজা।

এ সময় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বক্তাগণ খোলামেলা আলোচনা করেন। মুক্তিযুদ্ধ নিয়ে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট