1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 11:59 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

বাকেরগঞ্জ সেতুটি মানুষ চলাচলের অনউপযোগি।

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2020,
  • 268 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রি ইউনিয়নের বাখরকাঠী ও নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকার সংযোগ ব্রিজের বেহাল দশা। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে পারাপারের সময় একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন অসংখ্য ব্যক্তি।

ভূক্তভোগী এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর পূর্বে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও কিছুদিন যেতে না যেতেই আগের অবস্থায় ফিরে আসে ব্রিজটি। স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিনেও ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার না করায় ব্রিজ দিয়ে পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন।

সূত্রমতে, ব্রিজের একপাশে চৌদ্দবুড়িয়া বাড়ৈপাড়া আর অন্যপাশে বাখরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজারসহ জামে মসজিদ। এছাড়াও দুই ইউনিয়নের সেতু বন্ধনের একমাত্র ব্রিজটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বর্তমানে কোনমতে জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে

ভূক্তভোগিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় স্থানীয় কোন জনপ্রতিনিধিরাই অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেননি। তাই দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট