1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 6:41 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

বাগমারার শ্রীপুরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে গ্রামীণ রাস্তা

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2020,
  • 205 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে সাড়ে ৭ কিলোমিটার পাকা রাস্তা। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় রাস্তাটি সংস্কার কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মোহনগঞ্জ থেকে শ্রীপুর হয়ে বাগমারা থানার মোড় পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হচ্ছে।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ১০ বছর পর চলাচল অনুপযোগী জরাজীর্ণ রাস্তাটি সংস্কার কাজ চলছে। করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে রাস্তাটির সংস্কার কাজ।

অল্প দিনের মধ্যেই শুরু হবে কার্পেটিং। সঠিক এবং সুন্দর ভাবে যেন রাস্তার কাজ সম্পন্ন করা হয় সে ব্যাপারে প্রতিনিয়ত রাস্তাটি সরেজমিন পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান, কার্যসহকারী বলরাম, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক জিল্লুর রহমান, ঠিকাদার হাফিজুর রহমান প্রমুখ। খাঁন কনস্ট্রাশন এবং মোহনা এন্টার প্রাইজ নামেন দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তার সংস্কার কাজ করছেন। রাস্তাটির সংস্কার কাজ শেষ হলে জনদূর্ভোগের হাত থেকে রক্ষা পাবে স্থানীয় লোকজন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অস্তিত্ব সংকটে পড়ে রাস্তাটি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এমপি এনামুল হকের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট