1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 6:42 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

বাগমারায় অবৈধ দিঘী অপসরণের দাবিতে কৃষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : Thursday, October 15, 2020,
  • 207 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারার মাড়িয়া ইউনিয়নে কৃষি জমি রক্ষার্থে অবৈধ দিঘী অপসারণ ও সরকারী ব্রীজে মুখে ইট ও লৌহার প্রাচীর ভেঙ্গে দিয়ে জলাবদ্ধতা নিরেসনের জন্য বৃহস্পতিবার সকাল থেকে এলাকার শত শত কৃষক সংঘবদ্ধ হয়ে মানব বন্ধন করেছেন। মানব বন্ধন শেষে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ব্রীজ গুলো মুখ খুলে দিয়েছে।

জানা গেছে, উপজেলার মাড়িয়া ইউনিয়নের সরকারী খালের উপরে অবৈধ ভাবে দীঘি খনন করে জলাবদ্ধতার সৃষ্টি করেছে দীঘির মালিকরা। এতে করে মাড়িয়া ইউনিয়নের প্রায় ১৫/২০ টি গ্রামের কৃষকদের হাজার হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা কারণে বিগত ৫ বছর ধরে ওই সকল

জমিতে আবাদ করতে পারছেন না এলাকার কৃষকরা। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা তাদের সমস্যা সমাধানের জন্য বার বার প্রশাসনের দ্বারস্ত হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ক্ষতিগ্রস্ত গোয়ালপাড়া কৃষক আলতাফ হোসেন, লুৎফর রহমান, মোয়াজ্জেম হোসেন, আব্দুস সাত্তার, গোলাম হোসেন, ও আমিনুল হক জানান, বিগত ৫ বছর আগে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা সরকারী খাস খাল দখল করে অবৈধ ভাবে ৩০-৩৫টি দিঘী খনন করে মাছ চাষ করায় হাজার হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতার কারণে শত শত কৃষক ফসল ফলাতে না পেরে অসহায় হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনে বহুবার আবেদন নিবেদন করেও সমাধান না হওয়ায়

কৃষকরা অবশেষে বাধ্য হয়ে এক জোটে মানব বন্ধন করে পানি চলাচলের বাঁধ সৃষ্টিকারী ব্রীজ গুলোর মুখ খুলে দিয়ে স্বাভাবিক পানি চলাচলের ব্যবস্থা করে দিয়েছে। এদিকে প্রতিবারই ব্রীজের মুখ খুলে দেয়া হলেও তা পরে প্রভাবশালী দিঘীর মালিকরা পুনরায় মুখ বন্ধ করে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যার কারণে এ এলাকার শত শত কৃষকরা আলু, পিঁয়াজ, ধানসহ বিভিন্ন প্রকার শস্য উদপাদন করতে পারছেন না। এতে করে যেমন ক্ষতি গ্রস্ত হচ্ছে এলাকার কৃষক তেমনি ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ। কয়েকজন প্রভাবশালী অবৈধ প্রভাবশালী দিঘীর মালিকদের কারণে শস্যভান্ডার নামে খ্যাত বাগমারা আজ শস্যহীন বাগমারায় পরিনত হয়েছে। এরকম অবৈধ দিঘী খনন

করে কৃষকদের ক্ষতি করা কোন ভাবে সচেতন বাগমারাবাসী মেনে নিতে পারে না তাই জরুরী ভিত্তিতে সকল অবৈধ দিঘী অপসরনে দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। প্রভাবশালীদের হাত হতে রক্ষা পেতে কৃষকরা জলাবদ্ধতার স্থায়ী সমস্য সমাধানের প্রশাসনের হস্তক্ষেপ কামন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট