1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 10:09 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

বাগমারায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020,
  • 211 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

শনিবার সকাল ৯ টায় সালেহা ইমারত মেডিকেল সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ থেকে শেষ হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, প্রতিটি শিশুকে রোগমুক্ত করে গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করে সরকার। শিশুরা সুন্দর ভাবে বেড়ে উঠলে দেশের কল্যাণে কাজ করতে পারবে। অসুস্থ ব্যক্তির দ্বারা ভালো কিছু করা সম্ভব না। শিশুদেরকে যত্নের সাথে রোগমুক্ত ভাবে বড় করতে হবে। কোন শিশু যেন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে বলেও তিনি পিতা-মাতাদেও প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ববিতা রানী সাহা, সহ স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর আলম, মেডিকেল টেনোলজিস্ট গোলাম মোস্তফা, ইনচার্জ স্বাস্থ্য পরিদর্শক ইনতাজ আলী, পরিসংখ্যান বিদ রফিকুল ইসলাম, সালেহা ইমারত মেডিকেল সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট আবু সাইদ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ২ বছর বয়সী ৫ হাজার ৪৮ জন শিশুকে একটি করে নীল রং এর ২ থেকে ৫ বছর বয়সী ৫০ হাজার ২৬৭ জন শিশুকে একটি করে লাল রংএর উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট