1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:48 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

বাগমারায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

Reporter Name
  • Update Time : Sunday, January 10, 2021,
  • 250 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মহানায়ক। তাঁর ডাকে দেশের স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়েছিলো আপামর জনগণ। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা।

তারা বলেন, দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশের মাটিতে পা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে বরণ করতে লাখ লাখ জনতা ভিড় জমায় বিমানবন্দরে।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে স্মৃতিচারণ মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, সাবেক সদস্য উপাধ্যক্ষ আব্দুল বারীক, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মজিদ, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ঝিকরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন প্রমুখ।

এ সময় উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভা আ’লীগের ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট