1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:44 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

বাগমারায় বয়স্কদের পাশে দাঁড়াতে বইকুরী কিশোরী ক্লাবের উদ্যোগ

Reporter Name
  • Update Time : Wednesday, December 30, 2020,
  • 223 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় বয়স্কদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বইকুরী কিশোরী ক্লাব। কৈশর থেকেই সমাজের জন্য নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টায় কাজ করছে ক্লাবটি। সেই আগ্রহকে ছোট ছোট ভাবে বাস্তবায়ন করে চলেছে তারা।
বুধবার সকালে বইকুরী কিশোরী ক্লাবের পক্ষ থেকে ১১ জন শীতার্ত মহিলার মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। সদস্যদের চাঁদার টাকায় কেনা হয়েছে এসব কম্বল। ১০ থেকে ১৭ বছর বয়সের ২৫ জন কিশোরী ঐক্যবদ্ধ হয়ে প্রায় ২ বছর ধরে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

সমাজের পিছিয়ে পড়া লোকজনদের স্বাভাবিক ভাবে জীবন পরিচালনায় সহযোগিতা করে চলেছ বইকুরী কিশোরী ক্লাব। বইকুরী কিশোরী ক্লাবের অবস্থান উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামে। সেই ক্লাবের কিশোরীদের নানা ভাবে প্রশিক্ষণ প্রদান করে চলেছেন এনজিও শতফুল বাংলাদেশ। তাদের দেয়া বিভিন্ন প্রশিক্ষণ বাস্তবে রুপদান করছেন ক্লাবের সদস্যরা। বইকুরী কিশোরী ক্লাবের উদ্যোগে এলাকার মহিলাদের ব্লাডগ্রুপ নির্ণয়, ডায়াবেটিক পরীক্ষা, ওজন পরিমান করা, নারী নির্যাতন বন্ধ সহ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কাজ করে চলেছে।
প্রধান অতিথি হিসেবে ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ কালে বক্তব্য রাখেন, শতফুল বাংলাদেশ এর সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবু সাইদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার ইব্রাহীম হোসেন, প্রোগ্রাম অফিসার জেবুন নেছা, বইকুরী কিশোরী ক্লাবের সভাপতি ইশরাত জাহান রাখি, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, গ্রাম্যচিকিৎসক আশরাফুল ইসলাম, প্রবীন ব্যক্তি আব্দুর রশিদ প্রমুখ। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট