1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:31 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

বাঘায় উপজেলা পর্যায়ে গোদ রোগের সামাজিক উদ্বুদ্ধকরণ সভা

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 205 Time View

রাজশাহী প্রতিনিধি:

গোদ রোগে যত্ন নিলে বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে’’ এ প্রতিপাদ্য নিয়ে, রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ের সহায়তায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে, ফাইলেরিয়া রোগের প্রচার প্রচারণা ও সামাজিক আন্দোলন জোরদার করণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফাইলেরিয়াসিস নির্মুল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর এবং লেপ্রা বাংলাদেশ এর রোগ নিয়ন্ত্রন শাখা, অ্যাসেন্ড প্রকল্পের (ইউকেএইড) আর্থিক ও কারিগরি সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভিডিও স্লাইডের মাধ্যমে বাংলাদেশে ফাইলেরিয়ার নির্মুল কর্মসূচির অর্জন ও বর্তমান অবস্থাসহ সংশ্লিষ্ট উপজেলার ফাইলেরিয়া পরিস্থিতি ও গোদ ব্যবস্থপণা এবং বিকলাঙ্কতা প্রতিরোধ বিষয়ে ধারণা দেওয়া হয়।

গোদরোগ ব্যবস্থাপনা ও বিকলাঙ্গতা প্রতিরোধে সামাজিক জনসম্পৃক্ততা ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনাকালে গোদ রোগীদের মনস্তাত্তিক ও সামাজিক সহায়তার পাশাপাশি চিকিৎসা প্রদানের বিষয়টি আশ^স্ত করে সপ্তাহের প্রতি মঙ্গলবার কমিউনিটি ক্লিনিকে যোগাযোগের কথা বলা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধমে সরকারের দৃষ্টি আকর্ষন করে মশা নির্মুলের দাবি করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু।

উপস্থিত ছিলেন, ফাইলেরিয়াসিস নির্মুল কর্মসূচির ও সিভিল সার্জন কার্যালর্য়ের প্রশিক্ষক (এমওসিএস), শিক্ষক, সমাজসেবক, জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও মিডিয়ার প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট