1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:35 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

বাঘায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত!

Reporter Name
  • Update Time : Sunday, January 10, 2021,
  • 330 Time View

সাজ্জাদ মাহামুদ সুইট
রাজশাহী ব্যুরো।

রাজশাহীর বাঘা উপজেলা সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) বিকেলে বাঘা শাহ্দৌলা সরকারি কলেজ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে আনন্দর‍্যালি মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

এসময় উপস্থিত সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার মহানায়ক। তাঁর ডাকে দেশের স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়েছিলো আপামর জনগণ। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা।

তারা বলেন, দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশের মাটিতে পা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে বরণ করতে লাখ লাখ জনতা ভিড় জমায় বিমানবন্দরে।

বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রবির সভাপতিত্বে এবং বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন সুরুজের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে স্মৃতিচারণ মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন , সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি,ছাত্রলীগ নেতা শিমুল আহমেদ, ছাত্রনেতা মানিক আহমেদ,সহ বাঘা শাহ্দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট