স্টাফ রিপোর্টার: নির্মল ইন্দু সরকার
আয়কর আইন -২০২৩ অনুযায়ী একজন ব্যক্তি করদাতা তার রিটার্ন নিজে দাখিল করবেন । যদি নিজে দাখিল করতে না পারে সেক্ষেত্রে প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল করবেন।আয়কর আইন -২০২৩ এর ৩২৭ ধারায় প্রতিনিধির কথা উল্লেখ করা আছে। যারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে আয়করের উপর অভিজ্ঞ।
কিন্তু বাস্তব চিত্র হচ্ছে করদাতাগণ এসব অভিজ্ঞ লোকের কাছে না গিয়ে কম টাকায় এবং কম পরিশ্রমে বাজারের অলিতে-গলিতে বিদ্যমান অনলাইনে কাজ করে এমন দোকানগুলো থেকে অনলাইনে রিটার্ন সাবমিট করে । এসকল দোকানদারদের অনলাইনে কার্যক্রমের উপর ভালো ধারণা থাকলেও আয়কর আইন সম্পর্কে তাদের মিনিমাম ধারণা নেই। যেকারণে রিটার্নে অনেক ভুল থেকে যায়। পরবর্তীতে ফাইলটি অডিটে পরলে করদাতাকে বিশাল ঝামেলা পোহাতে হয়।
এবিষয়ে জানতে চাইলে আয়কর আইনজীবী নির্মল ইন্দু সরকার বলেন, প্রত্যেক করদাতার উচিত আইন মেনে রিটার্ন সাবমিট করা। যদি নিজে না পারে তাহলে আয়কর আইনের ৩২৭ ধারায় উল্লিখিত প্রতিনিধির মাধ্যমে সাবমিট করা।বিধি-বিধান না মেনে রিটার্ন সাবমিট করলে এর খেসারত করদাতাকেই দিতে হয়। বাজারের দোকানগুলোর উপর এ দায় কখনো বর্তায় না। কিন্তু বাজারের দোকান গুলোর দৃষ্টিনন্দন বিজ্ঞাপন দেখে করদাতাগণ তাদের মাধ্যমে রিটার্ন সাবমিট করে। আর এ রিটার্নগুলিই এখন করদাতার গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে।
জাতীয় রাজস্ব বোর্ড অধিকতর প্রচারণার মাধ্যমে এসব বিষয়ে করদাতাগণকে সচেতন করলে ভবিষ্যতে এমন ঝামেলা হবে না বলে আশা করা যায়।