1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 11:29 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

বাড়ি বানিয়ে দেয়ার প্রলোভন, ১৬ লাখ হাতিয়ে নিল প্রতারক চক্র—গাজীপুরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Saturday, September 13, 2025,
  • 482 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

বাড়ি বানিয়ে দেয়ার প্রলোভনে ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন গাজীপুরের মো. জাফর ইকবাল সরকার।

শনিবার বিকালে হাবিবউল্লাহ স্মরণীর সাংবাদিক ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ভুক্তভোগী জানান, বিনামূল্যে প্লট ও সেই প্লটে কোটি টাকার ফাউন্ডেশন করে বাড়ি করে দেয়ার কথা বলে আমাকে ফাঁদে ফেলে প্রতারণা করেছে টাঙ্গাইলের কালীহাতির হজরত আলী। সে নিজেকে এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় প্রধান পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, পশ্চিম জয়দেবপুরের সাধুপাড়া এলাকায় নিজের বাড়ি বিক্রি করে টাকাগুলো দেন হজরত আলীকে। বর্তমানে তিনি নিঃস্ব হয়ে ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন। এ ঘটনায় হজরত আলীর সহযোগী হিসেবে সাদেক হোসেন, আবদুল্লাহ আল মামুন ও আলমগীর ওয়ারিশিনের নামও উল্লেখ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, দুই মাস আগে প্রতারক হজরত আলী তার কাছ থেকে ইউসিবি ব্যাংকের দুটি ব্ল্যাংক চেক নিয়ে নেয়। এখন উল্টো তিনি দাবি করছেন যে ভুক্তভোগীর কাছে তার ৬০ লাখ টাকা পাওনা রয়েছে। সংশ্লিষ্ট চেক নম্বর দুটি হলো—১০০০১৭৯১ ও ৩৮৯৪৮২১।

এ ঘটনায় ভুক্তভোগী গত ১৪ আগস্ট বিজ্ঞ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হজরত আলীকে প্রধান আসামি এবং অপর তিনজনকে সহযোগী আসামি করে মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাঁর বিক্রিত বাড়ির টাকা ফেরত দেয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট