1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:33 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বানারিপাডা সহ বরিশালের ১০টি উপজেলা নির্বাহি কর্মকর্তার নিরাপত্তার জন্য আনসার মোতায়েন।

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2020,
  • 436 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল জেলার ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তায় তাদের সরকারি বাসভবনের প্রতিটিতে চার জন করে মোট ৪০ অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন।

 

 

বরিশালের দশ উপজেলা হচ্ছে: বরিশাল সদর, বাকেরগঞ্জ, উজিরপুর, মেহেন্দীগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা।বাকেরগঞ্জের ইউএনও মাধবী রায় বলেন, ‘শনিবার ইউএনও অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি থেকে সভা করে আমাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আনসার ব্যাটেলিয়ন থেকে মাসিক বেতনভুক্তদের নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’

 

 

এ ব্যাপারে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমমার হোসেন জানান, জেলার ১০ উপজেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে চার জন করে আনসার মোতায়েন করা হয়েছে। তারা শনিবার দুপুর থেকেই ইউএনওদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। সবসময় দুই জন করে পালাক্রমে দায়িত্ব পালন করবেন।এখন থেকে ইউএনওদের বাসভবনে কে আসছে, কে যাচ্ছে তা নথিভুক্ত করার আগে পরিচয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

পাশাপাশি উপজেলা পর্যায়ে সরকারের এই ধরনের শীর্ষ কর্মকর্তাদের চলাফেরার ক্ষেত্রে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় তা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে গানম্যান নিয়োগ দেওয়া নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে।প্রসঙ্গত, দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা চেষ্টার পর ইউএনও দের নিরাপত্তায় এই ব্যবস্থা গ্রহণ করা হলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট