1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বানারিপাড়ায় ছাত্রলীগ নেতাকে কোপানোর মামলায় যুবলীগ নেতার ৫ বছরের সাজা।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুম্মানকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ডে আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত মাইনুল ইসলাম রুম্মান বেপারী উপজেলার উত্তর কুল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় মাইনুল ইসলাম রুম্মান বেপারী আদালতে অনুপস্থিত ছিল।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৬ আগষ্ট বানারীপাড়ার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসের দোয়া মিলাদ শেষে তবারক বিতরণের সময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে যুবলীগ নেতা মাইনুল ইসলাম রুম্মান বেপারী ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। হামলায় তার একটি হাতও ভেঙে যায়।

এঘটনায় ২০১৮ সালের ২৭ আগষ্ট বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা ফোরকান আলী হাওলাদারের পিতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার। ২০১৯ সালের ২৬ জানুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত উদ্দিন খান আদালতে চার্জশীট জমা দেন। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট