1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 8:29 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

বানারিপাড়ায় বিয়ের প্রলোবন দেখিয়ে ধর্ষন।

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2020,
  • 225 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বানারীপাড়ায় এক কিশোরীকে (১৭) অপহরণ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আল আমিন মৃধা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
গত কাল সোমবার বিকেলে বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন। এর আগে রোববার রাতে বানারীপাড়া থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে উপজেলার সলিয়াবাকপুর এলাকার বাসিন্দা আল আমিনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই রাতেই তাকে গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে
 
বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৯ সেপ্টেম্বর ঘটনার স্বীকার কিশোরী স্কুল ছাত্রীকে তার নিজ বাড়ির সামনে থেকে বিয়ের প্রলোভন দিয়ে একই এলাকার আল আমিন মৃধা ফুসলিয়ে পালিয়ে নিয়ে যান। এরপর কিশোরীকে বিভিন্ন আবাসিক হোটেলে রেখে ৭ নভেম্বর পর্যন্ত ধর্ষণ করেন অভিযুক্তকারী।
 
গত ৮ নভেম্বর ওই কিশোরী স্কুল ছাত্রী আসামির কাছ থেকে পালিয়ে নিজ বাড়িতে আসে। বিষয়টি সে তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে রোববার রাতে আল আমিনসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে বানারীপাড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
 
তিনি আরও বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে মামলা করার পরপরই আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
 
অন্যদিকে কিশোরীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট