1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:18 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

বান্দরবানের লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : Monday, September 8, 2025,
  • 171 Time View

 

জমির উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্য নিয়ে লামা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫।

সোমবার (৮ সেপ্টেম্বর, ২০২৫ ইং,)৷ সকালে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, লামা পৌরসভার সাবেক মেয়র ও জপলা বিএনপির যুগ্ন আহবায়ক আমির হোসেন আমু।

আরও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আব্দর রব, লামা উপজেলা জামায়েত ইসলামি আমীর কাজি মোঃ ইব্রাহিম সহ সাংবাদিক, বিভিন্ন দপ্তর প্রধান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

এসময় নির্বাহী অফিসার মোঃ মোঃ মঈন উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার আমাদের জাতীয় অগ্রযাত্রার জন্য অপরিহার্য। শিক্ষার আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। নিরক্ষরতা দূরীকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনায় বক্তারা আরও বলেন, তথ্য প্রযুক্তির বিকাশের এ যুগে সাক্ষরতা শুধু পড়া-লেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল জ্ঞান অর্জনও এখন সমান গুরুত্বপূর্ণ।

জাতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাক্ষরতার বিকল্প নেই।সকল বয়সী মানুষকে শিক্ষা ও প্রযুক্তি নির্ভর জ্ঞানচর্চার মাধ্যমে এগিয়ে আসতে হবে।

জমির উদ্দিন
বিশেষ প্রতিনিধি
০৮/০৯/২০২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট