1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 4:22 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

বাসস্ট্যান্ডে মেয়ের হাতে মা খুন  

Reporter Name
  • Update Time : Monday, October 16, 2023,
  • 233 Time View

 

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলায় প্রকাশ্যে মেয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে মা।সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দায়কোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত মা ঝুমা কর্মকারকে কে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মেয়ে সিঁথিকে আটক করেছে পুলিশ।

 

 

নিহত মা ঝুমা কর্মকার (৪৫), বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে।

 

স্থানীয় জানায়, দুপুরে শেরপুর হতে ঢাকার উদ্দেশ্যে এস.আর বাসে উঠে মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার। পরে বাস থেকে হঠাৎ করে চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যায় মেয়ে সিঁথি। পরে মেয়ের সাথে মাও বাস থেকে নামে। পরে মেয়ে বাস থেকে কেন নেমে গেল এ কথা জিজ্ঞেসা করতেই মেয়ে সিঁথি তার ব্যাগ থেকে চাকু বের করে মা ঝুমার বুকের বাম পাশে আঘাত করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত ঝুমা কে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

 

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। তবে ঠিক কি কারনে মেয়ে এমন কাজ করল তা ঘতিয়ে দেখা হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট