1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 3:33 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

বাসাইলে ব্যাটারি চালিত অটো চালকের মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, March 15, 2023,
  • 348 Time View

 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ব্যটারি চালিত অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌরসভার কুমারজানী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত চালকের নাম জুলহাস মিয়া (৫০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকার বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, জুলহাস মিয়া পূর্বে ট্রাক চালক ছিলেন। সম্প্রতি তিনি ব্যাটারি চালিত অটো কিনে চালাতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় তার হাত ও মুখ বাধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা চালককে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট