1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 1:45 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, আহত ৫৫

Reporter Name
  • Update Time : Saturday, March 11, 2023,
  • 212 Time View

বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস কন্ডাক্টর ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুড়ি হয়। এই ঘটনায় দু’পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছে।

 

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।

 

 

এ সময় ভাঙচুরের পাশাপাশি ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও র‍্যাব।

 

 

জানা গেছে, বগুড়া থেকে মোহাম্মদ পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফিরছিলেন রাবির সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসের সিটে বসাকে কেন্দ্র করে গাড়ির ড্রাইভার শরিফুল ও কন্ডাক্টর রিপনের সাথে কথা তার কাটাকাটি হয়।

 

পরে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর গেট এলাকায় এসে কন্ডাক্টরের সাথে আবারও বাকবিতণ্ডা হয় আকাশের। এ সময় স্থানীয় এক দোকানদার গিয়ে শিক্ষার্থীদের সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয় এবং দোকানদারের ওপর চড়াও হয়। স্থানীয়রাও একজোট হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট