1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:31 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যা কন্টাক্টর আটক

Reporter Name
  • Update Time : Saturday, June 24, 2023,
  • 528 Time View

 

নাঈম গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তিকে বাস থেকে লাথি দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি নাম শহিদুলক (৬৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী সাহেরা খাতুন (৫৫) আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। এ ঘটনায় বাসটির কন্ডাক্টর মো. হৃদয়কে (১৯) আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। হৃদয় ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মো. সুমন মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজন কাজী নজরুল ইসলাম জানান, শুক্রবার শহিদুল ইসলাম স্ত্রীসহ তার অসুস্থ ভায়রাকে দেখতে মাওনা উত্তরপাড়া এলাকায় যান। বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাড় হওয়ার সময় মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এতে শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে মিনিবাসে গিয়ে উঠলে বাসটি চালাতে শুরু করেন চালক। কিছু দূর যাওয়ার পর শহিদুল ইসলামকে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দেন হেলপার।

 

এ সময় শহিদুল ইসলামের পরনের লুঙ্গি বাসের একটি হুকের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় তাকে টেনেহিঁচড়ে কিছু পথ নিয়ে গেলে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাহেরা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় বাসটির কন্ডাক্টরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট