1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 10:37 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

বাহুবলে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা।

Reporter Name
  • Update Time : Wednesday, January 13, 2021,
  • 277 Time View

এইচ অার রুবেল :
হবিগঞ্জের বাহুবলে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আলমগীর মিয়া (১৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর উপজেলার পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের একটি ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসা দুর্বৃত্তরা আলমগীরের মাথায় কোপ দেয়। এতে সে মাঠিতে লুঠিয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে বন্ধু মুন্নাসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।নিহতের বন্ধু উপজেলার যাদবপুর গ্রামের মুন্না জানান, গত ৬ জানুয়ারি মুগকান্দি গ্রামের মজনু শাহর উরসে সম্ভপুর গ্রামের আকাশ নামে এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় আলমগীরের।

মঙ্গলবারও তাদের সঙ্গে বড়চর গ্রামের হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের ওয়াজে ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে আকাশ ও তার লোকজন এ ঘটনা ঘটাতে পারে।

এদিকে, একটি সূত্র জানায়, হাসপাতাল থেকে মুন্নাকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন বাহুবল থানার এএসআই সাইদুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট