1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 1:02 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

বায়া মৎস্য ব্যবসায়ী আড়ৎ এর উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

Reporter Name
  • Update Time : Monday, December 28, 2020,
  • 230 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলায় বায়া মৎস্য ব্যবসায়ী আড়ৎ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মৎস্য ব্যবসায়ী আড়ৎ এর শুভ উদ্বোধন করেন। এরপর এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন মেয়র।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে মাছ উৎপাদনসহ কৃষি পণ্য উৎপাদনে ঊদ্বৃত্ত থাকছে। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে রাজশাহীর মাছ ও কৃষি পণ্য সারাদেশে সরবরাহ করা হচ্ছে। এক্ষেত্রে অনেক এগিয়েছে রাজশাহী। তবে এখানে তেমন শিল্পায়ন হয়নি। রাজশাহীর শিল্পায়নে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন, যার দুইটি পড়েছে পবার মধ্যে। মৎস আড়ৎ এর পাশাপাশি এই অঞ্চলে একটি সবজির আড়ৎ ও প্রতিষ্ঠা করা প্রয়োজন।

মেয়র আরো বলেন, করোনা মহামারিতে পুরো বিশ^ বিপর্যস্ত। মহামারি এই মুহুর্তেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী। দেশের উন্নয়ন দ্রুত গতিতেই এগিয়ে চলেছে। জনগণের প্রতি ভালোবাসা থাকলে, যে কোন কিছু সম্ভব, সেটি করে দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বরেন্দ্র মৎস্যজীবী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দীন ও নওহাটা পৌর যুবলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মানজালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বরেন্দ্র মৎস্যজীবী কল্যাণ সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাপ্পিসহ মৎস ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট