1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:29 pm
Title :
কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান। 

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীতে বর্তমান ছাত্রদল ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Friday, September 5, 2025,
  • 159 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে  জেলা বিএনপির  আয়োজনে বর্তমান ছাত্রদল ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উৎসব মুখর পরিবেশে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায়  ডিসি স্কয়ার মাঠে উক্ত ফুটবল টুর্ণামেন্টে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। এ দলের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশফাকুর রহমান বিপ্লব গাজী একাই দুটি গোল করেন। অপর গোলটি করেন সাবেক ছাত্রদল নেতা বিশিস্ট ফুটবলার আবুল হাওলাদার। খেলা শেষে পুরস্কার বিতরন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির নেতা মোফাজ্জেল আলী খান দুলাল,  জিএস আলমগীর হোসেন বাচ্চু,  মো. মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারন সম্পাদক মোহন জেলা ছাত্রদলের আহবায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন রেজাউল করিম, মনির ও আকাশ। ধারা বিবরনিতে ছিলেন ধারাভাষ্যকর এইচ.এম, সোহাগ।
মাঠের চারপাশে শত শত দর্শক শ্রোতাকে খেলা উপভোগ করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট