1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:54 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায় -রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন 

Reporter Name
  • Update Time : Wednesday, July 26, 2023,
  • 214 Time View

 

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

রেলপথমন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপির জামাত চক্র ১৪ সালের মতো আবার একত্রিত হয়ে জ্বালাও পোড়াও শুরু করেছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। নির্বাচীত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যে পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করে তারা ক্ষমতায় আসতে চায়। বুধবার (২৬ জুলাই) বিকেলে ৬টায় পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

 

রেলপথমন্ত্রী আরো বলেন, বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন মুখী উন্নয়নে ঈর্ষান্বিত। তারা দেখছে দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। তারা বলছে নির্বাচনে যাবে না কিন্তু তারা কোন নির্বাচন করে না। তাদের লোক সব জায়গায় নির্বাচন করছে। পৌরসভা ইউনিয়ন পরিষদ সব জায়গায় তারা ভোট করছে এবং ভোট দিচ্ছি।

 

তিনি আরো বলেন, কিছু লোক আছে তারা আওয়ামী লীগ বিদ্বেষী। তারা আওয়ামী লীগকে কোনদিন ভোট দেবে না। তারা বলে লোকটা ভালো মার্কা খারাপ। এ বলে জনগণকে বিভ্রান্ত কর।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক সম্পাদক রবিউল আলম সাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছারুল আমিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে মন্ত্রী আওয়ামী লীগের ১ নম্বর সদস্য হয়ে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট