1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 17, 2026, 10:56 am
Title :
গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার  গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল জিয়ার খাল কাটা কর্মসূচির গুরুত্ব ফের গাজীপুরে পুনঃখনন শুরু বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি  আদনান শাহেদ-তন্ময় স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে দোস্ত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ  কালিহাতীতে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগ, ভূমি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত দাবি টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল  দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন গাজীপুরে – আইজিপি 

বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি 

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026,
  • 25 Time View

 

 

মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ ‘বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জের বিলহামলা খাল সাড়ে ৩ কি:মি পুনঃখননের উদ্বোধন’।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। প্রথম ধাপে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষক এই কার্ড পাবেন।

 

সোমবার (১৬ মার্চ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, বিলহামলা খাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের স্মারক। এই খাল পুনঃখনন হলে এলাকার কৃষি ও সেচব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের দোঁড়গোড়ায় উন্নয়ন পৌছে দিচ্ছে।

 

এসময় বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থবছরে প্রায় সাড়ে তিন কিলোমিটার বিলহামলা খাল পুনঃখনন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট