
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলা পরিষদের বিএনপি সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু গতকাল ৮-ই এপ্রিল সারাদিন টিএসবি ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় গণ সংযোগ করেন। রাতে তিনি নিজ গ্রামের
রূপসার ঐতিহ্যবাহী খাজাডাংগা গুলবাগ মাদ্রাসা ও এতিমখানার ৭৩ তম বার্ষিক ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
বিএনপির সমর্থন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক,সাবেক ছাত্রদল নেতা টুকু-র গণসংযোগ শ্রেণী-পেশা-দলমত নির্বিশেষে সাধারণ জনগণের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে। প্রিয় নেতাকে দেখতে এবং তার কথা শুনতে ছুটে আসছেন নবী-প্রবীন সবাই, জিএম কামরুজ্জামান টুকুও ধৈর্য্য সহকারে তাদের বিভিন্ন আবদার-পরামর্শের কথা শুনেছেন এবং বুকে টেনে নিচ্ছেন।
এছাড়াও তিনি মাহফিলে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন,মাহফিলের মাঠের আশেপাশে বিভিন্ন দোকানে অবস্হানরত এবং বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরারত সকল মুসল্লীদের কে মাহফিলের ময়দানে উপস্হিত হয়ে মনোযোগ সহকারে কোরআন হাদিসের বয়ান শুনে নিজের ইমান বৃদ্ধি ও মাহফিলকে সাফল্য মন্ডিত করার আহবান জানান এবং সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।