1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:39 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, রূপসায় আজিজুল বারী হেলাল। 

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026,
  • 131 Time View

 

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রান্তিক জনগোষ্ঠী যেন সঠিক চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আধুনিক মানের চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে, যাতে মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন ওষুধ ব্যবসায়ীরা যেন বিনা টোলে ওষুধের কার্টুন নিয়ে রূপসা ঘাট দিয়ে যাতায়াত করতে পারেন, সে বিষয়েও গুরুত্বসহকারে দেখা হবে।

আজ শনিবার (৩১-শে জানুয়ারি) দুপুরে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, রূপসা উপজেলা শাখার আয়োজনে পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, রূপসা উপজেলা শাখার সভাপতি শাহজামান প্রিন্সের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টুকু, নির্বাহী সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ এবং রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম।

এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, নৈহাটী বিএনপির সার্চ কমিটির সদস্য এস এম মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, মো. বাবু মোল্লা, কবির শেখ, আমিরুল ইসলাম তারেক, সাইফুল্লাহ হোসাইন তুহিন, আবু মুছা, নিজাম উদ্দিন টিটো, আ. হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, মাফুজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুন্না সরদার, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ শিকদার, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, বসির হায়দার পল্টু, যুবদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মো. বাবুল হোসেন, শ্রমিক দল নেতা মো. লাভলু শেখ, আতাহার গাজী, নৈহাটী কৃষক দলের সদস্য সচিব ফারুক শেখ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন, বিএনপি নেতা ইবাদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট