1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার চান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: কলিম উদ্দিন জানান, রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।

তিনি আরো জানান, আগুনে ব্যাংকের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভোল্টের কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট