1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 5:00 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত। 

Reporter Name
  • Update Time : Saturday, August 16, 2025,
  • 117 Time View

 

মোঃ গোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে আলোচনা সভা, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, প্রসাদ বিতরনসহ বিভিন্ন আয়োজনে পরমেশ্বর ভগবান  শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উৎসব- ১৪৩২ পালিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় সেন্ট্রার পাড়া হিন্দু সমাজ গৃহে
শ্রীকৃষ্ণের  শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি শিবু লাল দাস এর সভাপতিত্বে ও পন্ডিত শ্রী সুজয় চক্রবর্তীর সঞ্চালনায়  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  ( অর্থ ও প্রশাসন) মোঃ সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি ও চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, ইস্কন পটুয়াখালীর পুরোহিত আহ্লাদ গবিন্দ ব্রক্ষ্মচারি, জেলা পূজা  উদযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাডঃ কমল দত্ত, সেন্ট্রার পাড়া হিন্দু সমাজ গৃহ পটুয়াখালীর সভাপতি শ্রী শুভাশীষ মুখার্জী,  পিটিআই সুপার শ্রী জহর লাল বসাক, ইঞ্জিঃ অলক সমাদ্দার, উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস।

আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় হিন্দু সমাজ গৃহে শেষ হয়। এতে  সনাতন ধর্মালম্বীর শত শত নারী-পুরুষ ঢোল- বাধ্যযন্ত্রসহ অংশগ্রহ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট