1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:02 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে চার দেশের বিশেষজ্ঞ দল আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Saturday, October 25, 2025,
  • 189 Time View

স্টাফ রিপোর্টার: সোহেল রানা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্ত করতে চারটি দেশের বিশেষজ্ঞ দলকে আনার উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অব্যবস্থাপনার বিষয়টি গভীরভাবে তদন্তের জন্য আমরা চারটি দেশকে আমন্ত্রণ জানিয়েছি—ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক। তাদের বিশেষজ্ঞ দল এসে তদন্ত করবে আগুন লাগার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে।”

তিনি আরও জানান, “বিমানবন্দরের ভেতরে চারটি ইউনিট কাজ করছে। আমরা আশা করেছিলাম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে, তবে দাহ্য পদার্থ বেশি থাকায় এবং বাতাসের কারণে কিছুটা সময় লেগেছে।”

কার্গো ভিলেজে আলাদা ফায়ার ইউনিট না থাকার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিমানবন্দরের ফায়ার ইউনিটগুলো কার্গো ভিলেজেও কাজ করতে পারে। এ নিয়ে কোনো অসুবিধা নেই।”

তিনি দাবি করেন, “আগুন নেভাতে কেউ ব্যর্থ হয়নি। সময় লেগেছে বটে, কিন্তু ফেল করলে সবকিছুই পুড়ে যেত। ওই দিন রাত ৯টার মধ্যেই বিমানবন্দর আবার চালু করা হয়।”

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের চারটি ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। এছাড়া দিয়াবাড়ি ও কুর্মিটোলায় থাকা ফায়ার সার্ভিসের ইউনিটগুলোও ২০ মিনিটের মধ্যে পৌঁছায়।

তিনি আরও বলেন, “যেখানে আগুন লেগেছিল, সেখানে কেমিক্যাল ও গার্মেন্টস সামগ্রীসহ দাহ্য পদার্থ ছিল। এজন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।”

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বেলা আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট