1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:35 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বিরোধ নিরসনের তড়িৎ ব্যবস্থা গ্রহন করায় চা শ্রমিকগন শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

Reporter Name
  • Update Time : Friday, March 15, 2024,
  • 251 Time View

 

লুৎফুর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

শ্রীমঙ্গল থানাধীন ০৭ নং রাজঘাট ইউনিয়নের অন্তর্গত পুটিয়াছড়া চা বাগানের চা শ্রমিকদের লাখাইছড়া চা বাগানের ভিতরে সেকশনের রাস্তা ব্যবহার নিয়ে বাগান কর্তৃপক্ষের সহিত কিছুটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়।
এরই পরিপ্রেক্ষিতে গত ১৩-০৩-২৪ খ্রিস্টাব্দ তারিখ সকাল অনুমানিক ০৭.০০ ঘটিকার সময় পুটিয়াছড়া চা বাগান এর কতিপয় চা শ্রমিকগন পুটিয়াছড়া চা বাগান হতে লাখাইছড়া চা বাগানগামী রাস্তা ব্যবহারের দাবীতে রাস্তার কিছু অংশ কেটে ফেলেন।

বিষয়টি অবগত হওয়ার পর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অদ্য ১৪-০৩-২০২৪ খ্রিস্টাব্দ তারিখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০৭ নং রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব বিজয় বুনার্জী, বালিশিরা চা বাগানের জিএম জনাব সৈয়দ সালা উদ্দিনসহ অন্যান্য ডিভিশনের কর্মকর্তাগনসহ পুটিয়াছড়া চা বাগানের চা শ্রমিকদের সাথে সৃষ্ট বিরোধ নিরসনের পদক্ষেপ গ্রহন করেন।

উভয় পক্ষের সহিত আলেচনায় চা শ্রমিকগন কেটে ফেলা রাস্তা পুনরায় মেরামত করেন এবং চা বাগানের নিরাপত্তায় চুরির ঘটনা রোধে রাস্তায় চেক পোস্ট স্থাপন, চা শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে রাস্তা ব্যবহার, অপ্রয়োজনীয় গাড়ী চালাচল সীমিত করনসহ অন্যান্য বিষয়ে বিষয়ে একমত প্রকাশ করেন। সৃষ্ট বিরোধ নিরসনের তড়িৎ ব্যবস্থা গ্রহন করায় চা শ্রমিকগন শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট