1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:21 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

বিলাই ছড়ি উপজেলার ফারুয়া বাজার ভারী বর্ষণে প্লাবিত

Reporter Name
  • Update Time : Monday, August 7, 2023,
  • 483 Time View

 

 

মোঃসৌরভ শেখ,স্টাফ রিপোর্টারঃ

 

টানা ৭ দিন অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফারুয়া বাজার প্লাবিত হয়েছে বলে জানান ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।

 

সোমবার ( ৭ আগস্ট) দুপুরে তিনি আরো জানান, এগুজ্যা ছড়ি, তাড়াছড়ি, গোয়াইন ছড়ি, তক্তানালা উলুছড়ি এবং চাইন্দ্যা পাড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একইভাবে মুঠোফোনে তক্তানালা কার্বারি ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা জানান,তাদের এলাকায় ধান্যজমি একেবারে বন্যার পানি পাহাড়ী ঢলে তলিয়ে গেছে,ভেসে গেছে গবাদি পশু, ডুবে গেছে দোকান পাঠ ,ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবজীর ক্ষেত, বাগান সহ অন্যান্য ঘরবাড়ি। একই ভাবে ক্ষতি হয়েছে বিলাইছড়ি ইউনিয়নে ৮ এবং ৯ নং ওয়ার্ড। পাহাড়ের মাটি ধসে পড়েছে বাড়িতে।বাড়ির পাশে মাটি ধসে পড়েছে সদরে ৩ নং ওর্য়াড কুতুবদিয়া । জানমাল ক্ষতি হলেও এখনো কোনো মৃত্যুর মত প্রাণ হানি খবর পাওয়া যায় নি।

 

অন্যদিকে জানা গেছে- সপ্তাহের অধিক বৃষ্টিতে কাজে বের হতে পারছেন না নিম্ন আয়ের মানুষেরা।

 

প্রশাসন কর্তৃক দূর্যোগ মোকাবিলা করার জন্য ফারুয়া ইউনিয়ন পরিষদ, শিল্পকলা একাডেমি , মডেল স্কুল, উপজেলা মিলনায়তন এবং স্ব স্ব এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এছাড়াও ঝুকিপূর্ণ জায়গায় অবস্থান না করে আশ্রয় কেন্দ্রে নিরাপদে থাকার জন্য সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে।

 

এছাড়াও হাসপাতাল এলাকায় উপড়ে পড়েছে একটি বড় গাছ। শালবন পাড়া এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট