1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:15 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের কারণে কারাগারে চারজন।

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2020,
  • 185 Time View

মোঃ রনি আহমেদ রাজু

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, প্রেমিকসহ কারাগারে ৪
কুমিল্লার বুড়িচং উপজেলার শোভারামপুর গ্রামের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৫ দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় প্রেমিক সামিউল বাছিরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নির্যাতনের শিকার ওই কিশোরী বুড়িচং থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ শোভারামপুর নোয়াপাড়া গ্রামের ১৭ বছরের কিশোরীকে গত ১২ অক্টোবর সকালে পাশের দয়ারামপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সামিউল বাছির (১৮) তার বন্ধু হৃদয়সহ সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়। পরে তাকে নিয়ে কুমিল্লা সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওরা গ্রামের ভাড়া বাসায় আটকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
পরে গত ১৭ অক্টোবর বাড়িতে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাছির তাকে নিজ গ্রাম দয়ারামপুরে নিয়ে যায়। এ খবর পেয়ে মেয়ের বাবা-মাসহ পরিবারের লোকজন সেখানে ছুটে যান। একপর্যায়ে বাছিরের পরিবারের কাছে মেয়ের খবর জানতে চাইলে উত্তেজিত হয়ে বাছিরের মা লিপি আক্তার (৩৫) প্রকাশ শিপনসহ অন্যান্য সদস্যরা ওই কিশোরীকে মারধরসহ মাথার সামনের অংশের চুল কেটে দেয়। পরিবারের অন্যান্য সদস্যদের লাঞ্ছিত করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাতেই এ ঘটনায় কিশোরী বাদী হয়ে বুড়িচং থানায় বাছির ও তার বন্ধুদের নামে মামলা করেন।

আশ্রয়দাতা বরুড়া উপজেলার মুখশিপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে হৃদয় (২৪), দয়ারামপুর গ্রামের মো. রানা (২৮) ও বাছিরের মা লিপি আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে সে।
পরে শনিবার গভীর রাতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পিপিএমের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির ইনচার্জ আজিজুল বারী, এসআই এনামুল হক, এসআই সুজয় কুমার মজুমদার, এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মামলার ৪ আসামিকে গ্রেফতার করে। রোববার তাদের আদালতে পাঠালে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট